তাজা খবর
বিজ্ঞাপন

গজারিয়ায় মিনিবাস ও লরির সংঘ-র্ষ, আহত ৮

Liton mahmud ২৫ দিন আগে | ১০:৩৭ PM

গজারিয়া প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনিবাস ও লরির সংঘ-র্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার সকালে উপজেলার আনারপুরা এলাকায় ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। সংঘ-র্ষের পর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অদক্ষ ও অনভিজ্ঞ চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে মহাসড়কে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ ও যানবাহনের মালিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার দাবি জানিয়েছেন তারা।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আখন্দ বলেন, মহাসড়কে আমাদের টহল টিম ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ