মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাশিপুর পাকা রাস্তা থেকে বিল্লালের বাড়ি পর্যন্ত সড়কে গাইড ওয়াল নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) নির্মাণাধীন গাইড ওয়ালটির কাজ পরিদর্শন করেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম আব্দুর রহমান এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন।
পরিদর্শনকালে তারা নির্মাণকাজের অগ্রগতি ও মান যাচাই করেন এবং সংশ্লিষ্টদের কাজ যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জানা গেছে, স্থানীয় জনগণের চলাচল ও সড়কের স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে গাইড ওয়াল নির্মাণ প্রকল্পটি পঞ্চসার ইউনিয়ন পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয়রা জানান, গাইড ওয়াল নির্মাণের ফলে সড়কটির স্থায়িত্ব বাড়ার পাশাপাশি এলাকাবাসীর চলাচলে আরও সুবিধা হবে।