জেলা প্রশাসকের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের ফল প্রকাশ, উচ্ছ্বসিত শিক্ষকরা
এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ২০২৬ সেশনের চূড়ান্ত বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় জেলার মসজিদভিত্তিক শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
একই সঙ্গে দ্রুত ফলাফল ঘোষণায় জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানিয়েছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, সুনামগঞ্জ জেলা।
মঙ্গলবার সংগঠনের সভাপতি নূর হোসেন আজিজ ও সাধারণ সম্পাদক নিয়াকত আলী স্বাক্ষরিত এক কৃতজ্ঞতা স্মারকে জানানো হয়, দীর্ঘদিন ফলাফল প্রকাশ না হওয়ায় শত শত প্রার্থী অনিশ্চয়তায় ছিলেন।
এ পরিস্থিতিতে শিক্ষক প্রতিনিধিরা ১৮ আগস্ট জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ফল প্রকাশের দাবি জানান।
শিক্ষকগণ জানান, জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। পরে ফলাফল প্রকাশিত হলে জেলার শিক্ষক সমাজে স্বস্তি ফিরে আসে।
এ সময় শিক্ষক কল্যাণ পরিষদের অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন এবং সকলেই ফলাফল প্রকাশে জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতারা বলেন, জেলা প্রশাসকের আন্তরিক পদক্ষেপে প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। এজন্য সুনামগঞ্জের শিক্ষক সমাজ তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।