তাজা খবর
বিজ্ঞাপন

 চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, জেলা পরিষদে আবেদন

Desk Editor ২৩ দিন আগে | ০৭:০৪ AM

চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, জেলা পরিষদে আবেদন

 

মেরাজ বিন আশকর:

তাহিরপুর। সুনামগঞ্জ

বিজ্ঞাপন

 

 

সুনামগঞ্জ জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন চারটি খেয়াঘাটে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। জনপ্রতি ৪ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের বাসিন্দা সাইমন আখঞ্জী।

বিজ্ঞাপন

 

 

সোমবার সুনামগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসকের কাছে দেওয়া লিখিত আবেদনে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

 

 

আবেদনে বলা হয়, মিয়ারচর, বিন্নাকুলি, লাউড়েরগড় ও মাহরাম খেয়াঘাট দিয়ে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত জনপ্রতি ৬ টাকা করে আদায় করা হলে চারটি ঘাটে প্রতিদিন আনুমানিক ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা অতিরিক্ত আদায় হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

 

অভিযোগের বিষয়ে আবেদনে নির্ধারিত ৪ টাকা ভাড়া কার্যকর করা, ঘাটে ভাড়ার তালিকা প্রদর্শন, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ মোট সাত দফা দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আবেদনের অনুলিপি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

 

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে আলোচনা করে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ