পাওনা টাকার জেরে দিরাইয়ে সং/ঘ/র্ষ, আ/হ/ত ৭ জন।
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘ-র্ষে ৭ জন আহত হয়েছেন।
বুধবার ( ১৯ আগস্ট ) বিকেল ৫টায় পৌর ঘাগটিয়া গ্রামের আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার গ্রুপের মধ্যে এ সংঘ-র্ষের ঘটনাটি ঘটে। সংঘ-র্ষে আহতরা হলেন, আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫) আব্দুল মুকিত (৪৫),ইমন (২১) আশিক মিয়া (৪০),জুয়েল (৪০) সাব্বির (২৬) ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ১৫শ টাকা পাওনা টাকা নিয়ে গ্রামের আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরে এর জেরে আজ বুধবার বিকাল ৫ টায় আব্দুল মুকিত দিরাই বাজারে যাওয়ার পথে জুয়েল মিয়া তার লোকজন নিয়ে হা-মলা চালায়।
হা-মলার খবর পেয়ে মুকিত মিয়ার লোকজন এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘ-র্ষ বাদে এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম, ইমন, সাব্বির মিয়াকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘ-র্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।