তাজা খবর
বিজ্ঞাপন

তাহিরপুরে ১০০ পিস ইয়-াবাসহ মা-দক ব্যবসায়ী আটক

Desk Editor ২২ দিন আগে | ০৭:১৪ AM

তাহিরপুরে ১০০ পিস ইয়-াবাসহ মা-দক ব্যবসায়ী আটক

 

মেরাজ বিন আশকর
তাহিরপুর। সুনামগঞ্জ

 

বিজ্ঞাপন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মা-দকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয় মা-দক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

আটক আব্দুস সাত্তার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মা-দকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে আব্দুস সাত্তারকে আটক করেন মা-দক নির্মূল কমিটির সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা একটি ছাতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়-াবা ট্যাবলেট পাওয়া যায় বলে দাবি করেন তারা।
পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়-াবা ট্যাবলেট ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

 

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১০০ পিস ইয়-াবাসহ আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

 

এদিকে এলাকাবাসী জানান, তাহিরপুরের সীমান্তবর্তী এলাকায় মা-দকের বিস্তার রোধে বিচ্ছিন্ন অভিযানের পাশাপাশি মা-দক সরবরাহ ও কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে নিয়মিত মা-দকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

মা-দক নির্মূলে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ