ছাতকে মা-দক বিরুধী অভিযানে ৪ মা-দকসেবী আটক “বিভিন্ন মেয়াদে সাজা প্রদান”
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে এক মা-দক বিরুধী অভিযান করেছে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ।
বুধবার বিকেলে পৌরসভা কমপ্লেক্স এলাকা, শিববাড়ি, হাসপাতাল এলাকা ও উপজেলার জাউয়াবাজার ও গোবিন্দগঞ্জ বাজার এলাকায় মা-দক বিরোধী এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামঞ্জের ছাতক সার্কেলের এস আই আতাউর রহমান সজীব সহ পুলিশের একটি টিম।
এসময় ৪ জন মা-দক সেবনকারিকে আটক করা হয়। আটক ৪ জনের মধ্যে মা-দক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে ২ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড,২ শত টাকা অর্থদণ্ড, একজনের ১৫ দিনের কারাদণ্ড, ২ শত টাকা অর্থদণ্ড ও আরেকজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেছেন। এসময় তিনি বলেছেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।##