তাজা খবর
বিজ্ঞাপন

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন ইউ,এন,ও,মাহমুদুল হাসান। 

Desk Editor ২২ দিন আগে | ১০:২৬ PM

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন ইউ,এন,ও,মাহমুদুল হাসান। 

 

 

 

বিজ্ঞাপন

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করা হয়েছে। আজ ২০ শে আগষ্ট ২০২৬ বৃহস্পতিবার

হাসপাতালের শি-শু, মহিলা ও পুরুষ ওয়ার্ড পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও চিকিৎসাসেবার বিষয়ে রোগীদের সঙ্গে কথা বলা হয়। এ সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের সেবার মান ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেওয়া হয়।

পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও উন্নত কার্যকরী ভাবে নিশ্চিত করার বিষয়ে ইউএইচএফপিও আশ্বস্ত করেন। পাশাপাশি হাসপাতালে কোনো ধরনের দা-লালের দৌরাত্ম্য যেন না থাকে, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকির কথা জানানো হয়।এবং হাসপাতালের পাশে থাকা ঔষধের দোকানে দা-লাল দের দৌরাত্ম্য ও উন্নত মানের ঔষধ সঠিক দামে জন সাধারনের মাঝে বিক্রি করা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতে গণ সচেতনতা, এসব বিষয়ে তদারকি ও আলোচনা করেন।

বিজ্ঞাপন

এ সময় সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ