তাজা খবর
বিজ্ঞাপন

শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৫

Liton mahmud ২১ দিন আগে | ০২:১০ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশের আইল্যান্ডে ধাক্কা লেগে পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) রাত ১১টা ১৬ মিনিটের দিকে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা শি-শু হাসপাতাল থেকে আসা অ্যাম্বুলেন্সটি মাওয়া অভিমুখে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সে থাকা পাঁচজন আহত হন।

বিজ্ঞাপন

আহতরা হলেন—খুলনা সদর এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী মোছা. জ্যোতি (২৮), তার ১০ মাস বয়সী শি-শু মান্নহা হোসেন, লাকী আক্তার (৪৫), বাগেরহাটের হিরা (৪০) এবং মশিউর রহমান (৪৫)।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। লিডার সুহেল রানার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত পাঁচজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনায় কোনো নি-হতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটির নম্বর ঢাকা মেট্রো-ছ-৭৫-০৫২২।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ