তাজা খবর
বিজ্ঞাপন

ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খবর টিভি ডেস্ক ৭৪ দিন আগে | ০৬:২৬ PM
ছবি: সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি

তাড়াইলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুলাল মিয়া (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

ছবি: সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জাওয়ার বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের আজবপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, কর্মব্যস্ত জীবনের ফাঁকে মাত্র দুই দিন আগে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুলাল মিয়া তিন কন্যা সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দুলাল মিয়া নিজের মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

তারিখ: ১০ জানুয়ারি ২০২6

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ