তাজা খবর
বিজ্ঞাপন

তাহিরপুরে প্রতিপক্ষের হা-মলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

Desk Editor ২০ দিন আগে | ০৭:৩৯ AM

তাহিরপুরে প্রতিপক্ষের হা-মলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

 

মেরাজ বিন আশকর:

তাহিরপুর । সুনামগঞ্জ

বিজ্ঞাপন

 

 

সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের হা-মলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

 

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদামপট্টি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে রুমা আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ১৫ আগস্ট উপজেলার ব-ালিয়াঘাট গ্রামে শি-শুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ১৬ আগস্ট একই গ্রামের রান মিয়া ও আলতাবের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল স্থানীয় আব্দুর নূরসহ তাঁর আত্মীয়স্বজনের ৮-৯টি বসতবাড়িতে হা-মলা চালায়।

 

এ সময় প্রাণভয়ে নারী ও শি-শুরা বাড়ি থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়। হা-মলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ধান, গরু, নৌকা, মোটরসাইকেল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

বিজ্ঞাপন

 

এ ঘটনায় রুমা আক্তার বাদী হয়ে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তাঁর অভিযোগ, মামলা করায় ক্ষিপ্ত হয়ে ১৭ আগস্ট আবারও ওই চক্রটি হা-মলা চালায়। এ সময় ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর এবং ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮০ হাজার টাকা, ১০০ মণ ধান ও গবাদিপশু লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

বাধা দিতে গেলে তামান্না বেগম নামে এক নারীকে মা-রধর ও শ্লীল-তাহানির চেষ্টা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

 

এ ঘটনায় আছমা খাতুন বাদী হয়ে গত ১৭ আগস্ট তাহিরপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে আরও একটি অভিযোগ দায়ের করেছেন।

 

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে রুমা আক্তার বলেন, হা-মলা ও লুটপাটের ঘটনায় পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক আহমদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ