তাজা খবর
বিজ্ঞাপন

ট্রাক-সিএনজি মুখোমুখি সং”ঘ”র্ষে একই পরিবারের ৩ জন সহ নি”হ”ত ৪

Desk Editor ২০ দিন আগে | ০৯:৩৯ PM

 

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নি-হত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্যাং লরির মুখোমুখি সংঘ-র্ষে এ হাতাহতের ঘটনা ঘটে।নি-হতদের মধ্যে একই পরিবারের ৩ জন। তারা হলেন- নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে। তাদের বাড়ি জগন্নাথপুরের শ্রীরমাসী গ্রামে। এছাড়া সিএনজি অটোরিকশা চালক লালন মিয়া নি-হত হয়েছেন।পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সাথে বিপরীত দিকে আসা তেলবাহী ট্রাঙ্কলরীর মুখোমুখি সংঘ-র্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়রা সাথে সাথে অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৫/৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজন মারা গেছেন।এরআগে গত ৭ আগস্ট শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘ-র্ষে ৯ জনের প্রা-ণহানি ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ