তাজা খবর
বিজ্ঞাপন

পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার।

খবর টিভি ডেস্ক ৭০ দিন আগে | ১০:৩০ PM
ছবি: ছবি: ফিকুল ইসলাম, মতলব উত্তর প্রতিনিধি

পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার

সফিকুল ইসলাম রানা : চাঁদপুর, মতলব উত্তর প্রতিনিধি।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা এবং আনুমানিক ১০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার

ছবি: ফিকুল ইসলাম, মতলব উত্তর প্রতিনিধি

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ছেংগারচর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল মামুন টিটু (২৪) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বড় ঝিনাইয়া এলাকায় সন্দেহজনক দুটি ব্যাগ পড়ে থাকার তথ্য দেন। ব্যাগগুলো দুলাল বেপারীর মালিকানাধীন আবাদি জমিতে বর্গাচাষী মো. মোসলেম মিয়ার খড়ের গাদার ভেতরে পাওয়া যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসানের নেতৃত্বে এসআই জাফর আহমেদ, এসআই মোহাম্মদ মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে খড়ের গাদা থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়।

তল্লাশিতে একটি কালো রঙের রেক্সিনের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা পাওয়া যায়। অপর একটি ক্রীম রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা নেভি-ব্লু রঙের পলাশ জুয়েলার্স-এর গহনার বক্স, ‘লোকনাথ বাবা স্বর্ণ শিল্পালয়’ লেখা একটি কাপড়ের ব্যাগ এবং নীল-কালো রঙের আরেকটি ছোট ব্যাগ থেকে উদ্ধার করা হয় মোট ৬ ভরি ৪ আনা ৫ রতি ৬ পয়েন্ট স্বর্ণালংকার। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৯০ হাজার টাকা

পরিত্যক্ত অবস্থায় মালামালগুলো উদ্ধার হওয়ায় আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি মো. কামরুল হাসান বলেন,
“পরিত্যক্ত অবস্থায় পাওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার আমরা আইন অনুযায়ী জব্দ করেছি। এগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে। কেউ যদি এসব মালামালের বৈধ মালিকানা দাবি করেন, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ চাঁদপুর বিজ্ঞ আদালতে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”

পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ