তাজা খবর
বিজ্ঞাপন

চা খেয়ে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্যকে কুপ-িয়ে হত-্যা

Desk Editor ১৯ দিন আগে | ০১:০৯ PM

চা খেয়ে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্যকে কুপ-িয়ে হত-্যা

বগুড়া জেলা প্রতিনিধি( মোঃ আব্দুল আলীম):

বগুড়া সদর উপজেলায় সাইফুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপ-িয়ে হত-্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নের বাঘোপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ হত-্যাকাণ্ড ঘটে।
নি-হত সাইফুল ইসলাম বগুড়া সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে সাইফুল ইসলাম বাঘোপাড়া বন্দর মোড় এলাকায় চা পান করতে যান। পরে বাড়ি ফেরার পথে বাঘোপাড়া ব্রিজের কাছে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় রমজান ও নিঝুম নামে দুই ব্যক্তি রামদা দিয়ে সাইফুল ইসলামকে এলোপাতাড়ি কুপ-িয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই ঘটনাস্থলে তার মৃত-্যু হয় বলে জানান স্বজনরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিব মিয়া বলেন, ‘আমরা বন্দর মোড় থেকে চা খেয়ে বাড়ির দিকে ফিরছিলাম। ব্রিজ পার হওয়ার পর রমজান ও নিঝুম রাস্তায় ওত পেতে ছিল। তারা প্রথমে আমাদের ধাক্কা দেয়। এরপর দুজন দা দিয়ে সাইফুলকে কোপাতে থাকে। এ সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, কারও নাম বললে আমাকেও হত-্যা করবে। পরে আমি দৌড়ে পালিয়ে যাই।’
নি-হতের ভাতিজি মোছা. শারমিন খাতুন বলেন, ‘আমার চাচা দুইবারের মেম্বার ছিলেন। বিভিন্ন সময় সালিশ বৈঠক করতেন। এ কারণে কারও সঙ্গে শত্রুতা থাকতে পারে। কিন্তু এভাবে একজন মানুষকে কুপ-িয়ে হত-্যা করা হয়েছে। আমরা পরিবারের নিরাপত্তা চাই এবং হত-্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।’
নি-হতের স্বজনদের দাবি, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে সাইফুল ইসলামকে হত-্যা করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে সাইফুল ইসলামের মর-দেহ দেখা হয়েছে। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
ওসি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের আমরা ইতোমধ্যে শনাক্ত করেছি। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না। তাদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।’
তিনি আরও বলেন, হত-্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। নি-হত সাইফুল ইসলাম সাবেক ইউপি সদস্য ও দুইবারের নির্বাচিত মেম্বার ছিলেন। তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও হত-্যাকাণ্ডের তদন্তে সেটি প্রভাব ফেলবে না। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। ওসি জানান, হত-্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ