তাজা খবর
বিজ্ঞাপন

রাজশাহীতে বিএসটিআই অনুমোদন না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Desk Editor ১৮ দিন আগে | ০৪:৩০ PM

রাজশাহীতে বিএসটিআই অনুমোদন না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

 

মিনার আলম আকাশ, রাজশাহী: রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ও গুণগত মানসনদ না থাকায় খাবার পানি ও কেক উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযানে গুণগত মানসনদ নবায়ন না করে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি ও বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে রোজ পিওর ড্রিংকিং ওয়াটারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

 

অন্যদিকে, বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ডেকোরেটেড কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে শোয়াইব সিফাত বেকারিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বিজ্ঞাপন

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে অভিযান-টি পরিচালিত হয়। এ সময় বিএসটিআই রাজশাহী কার্যালয়ের প্রসিকিউটর ও সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল প্রতিরোধ এবং জনসাধারণের জন্য মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ