চাঁদপুরের ফরিদগঞ্জে মা-দকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়-াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ থানার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং একই এলাকার জালাল উদ্দিনের স্ত্রী ছেমন খাতুন (৬০)।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক নির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির-২, এএসআই মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েলসহ সঙ্গীয় ফোর্স মা-দকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাছিয়ারা সাকিনস্থ ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এবং মা-দক ব্যবসায়ী ও মা-দকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।