তাজা খবর
বিজ্ঞাপন

ছয় শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের সমাবেশ।

খবর টিভি ডেস্ক ৬৭ দিন আগে | ০৯:১১ PM

কিশোরগঞ্জে ছয় শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ

সাব্বির হোসেন | কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছয় শতাধিক শিক্ষার্থীকে নিয়ে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ দাওয়াতি ছাত্রসংযোগ মাস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা সদরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মাহফুজ।

কটিয়াদী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ডাকসুর সাবেক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান মাহফুজ বলেন, “উপজেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক দাওয়াত পৌঁছে দিতে হবে। সন্ত্রাস ও মাদকমুক্ত একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সমাবেশে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আদর্শিক রাজনীতি ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ