তাজা খবর
বিজ্ঞাপন

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর-্ষণের অভিযোগ, সাইদুল গ্রেপ্তার

Desk Editor ১৬ দিন আগে | ০৭:১১ AM

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর-্ষণের অভিযোগ, সাইদুল গ্রেপ্তার

 

মেরাজ বিন আশকর:

তাহিরপুর, সুনামগঞ্জ

বিজ্ঞাপন

 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহারাম বড়গোফ পশ্চিম টিলা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর-্ষণের অভিযোগ উঠেছে সাইদুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগের পর অভিযুক্ত সাইদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

 

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাইদুলের পিতার নাম মৃত আব্দুর রশিদ। অভিযোগের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

 

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, একজন অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীর সঙ্গে এমন ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত গুরুতর ও নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

 

অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান চালায়। পরে অভিযুক্ত সাইদুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

 

অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা তাদের।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত মন্তব্য না করে প্রকৃত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তদন্তের ফলাফলের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ