ব-ালিয়ায় ৫ ছাগল জব-াই করে চুরির অভিযোগ, আটক ১
মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর সদর, চাঁদপুর।
চাঁদপুর সদর উপজেলার ৯নং ব-ালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্য গুলিশা এলাকায় একটি খামার থেকে ৫টি ছাগল জব-াই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের ধাওয়া করে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া ছাগলগুলোর মধ্যে একটি গর্ভবতী ছাগলও ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ আগস্ট দিবাগত রাত বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে গুলিশা গাজীবাড়ি এলাকার দুলাল গাজীর খামারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কয়েকজন ব্যক্তি খামার থেকে ছাগলগুলো জব-াই করে বস্তায় ভরে নিয়ে যাচ্ছিল।
এ সময় ফজরের নামাজ আদায়ের জন্য বের হওয়া এক ব্যক্তি বিষয়টি দেখতে পান। পরে তিনি মোটরসাইকেলযোগে একটি অটোরিকশাকে ধাওয়া করে পার্শ্ববর্তী বাগড়া বাজার এলাকায় গিয়ে একজনকে আটক করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যায় বলে স্থানীয়রা দাবি করেন।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
স্থানীয়রা আরও জানান, এর আগে মঙ্গলবার দিবাগত রাতেও গুলিশা গ্রামের মীরবাড়ি এলাকার প্রবাসী ফারুক মীরের বাড়ি থেকে ৩টি ছাগল জব-াই করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এছাড়া মদনা, গাবতলীসহ আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একই ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটেছে বলে তারা জানান।
একের পর এক ছাগল চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দবি জানিয়েছেন।