তাজা খবর
বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ জসিম উদ্দিন

Liton mahmud ১৪ দিন আগে | ০৬:৩০ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে গাজী মোহাম্মদ জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ শহরের সিপাহীপাড়ার ফারিন প্লাজার দ্বিতীয় তলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম নতুন কমিটিতে গাজী মোহাম্মদ জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৭-২৮ সেশনের জন্য ঘোষিত নতুন কমিটিতে জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ