তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে বিজিবির বিশেষ অভিযান ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার ভা”র”তী”য় মদ উ”দ্ধা”র ।

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ বাবুল মিয়া

 

শেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালিত এই অভিযানে উদ্ধার করা ৭০৫ বোতল মদের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

শনিবার ২৯ আগস্ট ২০২৬ গোপন সূত্রে খবর পেয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, একদল চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে ভারতীয় মদের চালান আনার চেষ্টা করছিল। বিজিবির বিশেষ টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদের বস্তাগুলো একটি ডোবায় ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০৫ বোতল মদ জব্দ করা হয়।

৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত রক্ষা ও চোরা-চালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। মা-দকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের কঠোর পদক্ষেপ সামনেও জারি থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ