মনোহরদীতে গা-ঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড.
মোঃ তাজুল ইসলাম বাদল
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় গা-ঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে কামাল নামের এক ব্যক্তিকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) হাফিজপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গা-ঁজা ও গা-ঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা-দক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।