মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার জোড়ার দেউল এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়-াবাসহ মো. মনির হোসেন পুস্তি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হাতিমারা চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় হাতিমারা চৌরাস্তা সংলগ্ন রাজিবের ইট-ব-ালু-সিমেন্টের দোকানের সামনে পাকা সড়ক থেকে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন সদর উপজেলার হাতিমারা পানাম পুস্তিবাড়ি এলাকার মৃত সামাদ পুস্তির ছেলে।
পুলিশ জানিয়েছে, মা-দকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মা-দকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।