তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ডিএনসির বিশেষ অভিযানে কোডিন মিশ্রিত ৬০ বোতল স্কাফসহ আটক ১

সিরাজগঞ্জে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে কোডিন মিশ্রিত তরল পদার্থ (স্কাফ) ৬০ বোতলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের নিয়মিত মামলার বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টা থেকে শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত জেলার যমুনা সেতু পশ্চিম থানা ও সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ‘খ’ সার্কেলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. মাহবুবর রহমানের নেতৃত্বে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট চারটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি হলো মামলা নং-০৬/২০২৬। এ মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানকালে আসামির কাছ থেকে কোডিন মিশ্রিত তরল পদার্থ (স্কাফ) ৬০ বোতল জব্দ করা হয়।

এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. মাহবুবর রহমান বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।

মা-দকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ