তাজা খবর
বিজ্ঞাপন

সীমান্তের সৌন্দর্য দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত

Abdur Rahim Panchagarh Sadar ১১ দিন আগে | ০১:৪১ PM
সংগ্রহে: Oplus_131072

জেলা প্রতিনিধি,পঞ্চগড় :
দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে সীমান্তের সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে তিনি পঞ্চগড়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান।

বিজ্ঞাপন

সেখানে কিছু সময় অবস্থান করে সীমান্ত এলাকার পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখেন তারা।
এ সময় বাংলাবান্ধার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী। সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে সেখানে ছবি তোলেন তারা।

এর আগে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে রোববার পঞ্চগড়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত।
সফরের দ্বিতীয় দিনে আজ সোমবার তিনি পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ