তাজা খবর
বিজ্ঞাপন

গোয়ালীমান্দ্রা সংলগ্ন এলাকায় ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

Liton mahmud ১১ দিন আগে | ০৫:৪৩ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানাধীন গোয়ালীমান্দ্রা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটের দিকে খড়িয়া পালবাড়ি এলাকার জনৈক সেন্টু শেখের বাড়ির পশ্চিম পাশের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীনগর উপজেলার মণ্ডলপাড়া এলাকার মৃত শ্যামল মণ্ডলের ছেলে শাওন মণ্ডল (৪৩) এবং একই এলাকার মৃত সুধির মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (৩৫)।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মা-দকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) রিজাউল কাজী। এ সময় সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মা-দকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও কঠোরভাবে পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ