তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু

ময়মনসিংহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে, জননিরাপত্তা জোরদার করতে এবং সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আজ ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সপ্তাহব্যাপী জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ।

​অভিযান সফল করতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট যৌথভাবে মাঠে নেমেছে।​অভিযানের মূল লক্ষ্যসমূহ ​মা-দকদ্রব্য বিস্তার রোধ ও মা-দক কারবারিদের গ্রেপ্তার।ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অপরাধ প্রতিরোধ‌।অবৈধ অস্ত্র উদ্ধার
​ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তার
​সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্তদের আইনের আওতায় আনা
​বিশেষ অভিযান চলাকালে জেলার অপরাধপ্রবণ এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলগুলোতে পুলিশি তল্ল-াশি, বিশেষ চেকপোস্ট বসানো, গোয়েন্দা নজরদারি এবং আইনানুগ তৎপরতা বাড়ানো হবে। অপরাধের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট থানা ও ইউনিটসমূহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

​সহযোগিতার আহ্বান জেলা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে মা-দক কারবার, ছিনতাই, অবৈধ অস্ত্র মজুদ বা অন্য কোনো অপরাধের তথ্য থাকলে তা নিকটস্থ থানা বা জেলা পুলিশকে জানান। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

​একটি অপরাধমুক্ত ও নিরাপদ ময়মনসিংহ গড়ে তুলতে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ প্রশাসন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ