তাজা খবর
বিজ্ঞাপন

র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ০৪ জন সদস্য গ্রেফতার

Desk Editor ১০ দিন আগে | ০১:২১ PM

র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ০৪ জন সদস্য গ্রেফতার

১। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃ-শংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মা-দক উদ্ধার, হত-্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ-্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি অভিযানিক দল সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন সিলেট মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর পাশে অবস্থানকালে গত ০১/০৯/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২০.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার সাকিনস্থ মাহতাজ ভেরাইটি স্টোর নামক একটি চা দোকানের ভিতর কতিপয় অনলাইন জুয়ারী দলের সদস্যগণ অনলাইনে জুয়া খেলছে। উক্ত সংবাদ পেয়ে র‍্যাবের অভিযানিক দলটি আনুমানিক রাত ২১.১০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ০৪ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৬টি স্মার্ট মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা-

বিজ্ঞাপন

১। মোঃ জলিল উদ্দিন (৩৬), পিতা- মৃত আমিনউদ্দিন, সাং- শাহ সিকান্দর, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট,

২। মোঃ সামাহিন (৩০), পিতা- মোঃ মিয়া হোসেন, সাং- সিংহগ্রাম, থানা- লাখাই, জেলা- হবিগঞ্জ,

৩। মোঃ নাইম মিয়া (৩৩), পিতা- মৃত অছিম মিয়া, সাং- চড়ীপাশা, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ এবং

বিজ্ঞাপন

৪। মোঃ শাহিন মিয়া (৩৫), পিতা- মোঃ আসামত আলী, সাং- মনতৈল উত্তরপাড়া, থানা- লাখাই, জেলা- হবিগঞ্জ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা www.w3i6c9kets.xyz⁠�, tkbaazi.live, www.bk333.app⁠�, www.teerresults.com⁠� ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।

৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাষহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ