তাজা খবর
বিজ্ঞাপন

‘ধর্ম, বর্ণ, ভিন্নমত—সবার জন্য খেলাফত’ স্লোগানে লামায় নাগরিক সমাবেশ, আজ সংবাদ সম্মেলন

Desk Editor ৯ দিন আগে | ০৬:৪৩ PM

‘ধর্ম, বর্ণ, ভিন্নমত—সবার জন্য খেলাফত’ স্লোগানে লামায় নাগরিক সমাবেশ, আজ সংবাদ সম্মেলন

 

নজরুল ইসলাম, লামা, বান্দরবানঃ

 

বিজ্ঞাপন

‘ধর্ম, বর্ণ, ভিন্নমত—সবার জন্য খেলাফত’ স্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামায় নাগরিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান দক্ষিণ জেলা শাখা। এ উপলক্ষে আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) লামা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

আয়োজকদের প্রচারপত্রে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় লামা পৌর বাস টার্মিনালে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

 

আয়োজকরা জানান, সমাবেশের মাধ্যমে খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা, বৈষম্যহীন সমাজ ও ইনসাফ প্রতিষ্ঠার বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরা হবে। এ লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

 

বিজ্ঞাপন

প্রচারপত্রে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গের পাশাপাশি ২০২৪ সালের গণআন্দোলন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। এতে দেশে বৈষম্য, জুলুম, নির্-যাতন ও অবিচারের অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

 

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের তৈরি আইন-বিধানের মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক দেশ গঠন সম্ভব নয়। তাই খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আদর্শিক গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

 

আজকের সংবাদ সম্মেলনে নাগরিক সমাবেশের উদ্দেশ্য, কর্মসূচি ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন আয়োজকরা। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেওয়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

 

বিজ্ঞাপন

আগামীকাল বৃহস্পতিবারের নাগরিক সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান দক্ষিণ জেলা শাখা।

 

সংগঠন-টির বান্দরবান দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়্যব হোসেন এবং সেক্রেটারি ডা. মাওলানা শফিকুর রহমানের শুভেচ্ছান্তে এ কর্মসূচির প্রচারপত্র প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ