তাজা খবর
বিজ্ঞাপন

নিখোঁজের কয়েক ঘণ্টা পর দাদাবাড়ির পুকুরে মিলল শিশু মিনহাজের লাশ*

Liton mahmud ৫৯ দিন আগে | ১০:২৯ AM

 

বিশেষ প্রতিনিধি  সুনামগঞ্জ 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাউদপাড়া গ্রামে পানিতে ডুবে মো. মিনহাজ আলী (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে নিখোঁজ থাকার পর দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নিজ দাদার বাড়ির পেছনের পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত মিনহাজ সাউদপাড়া গ্রামের দিনমজুর জলিল মিয়ার একমাত্র ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার আদরের ছিল সে।

বিজ্ঞাপন

জলিল মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, সকাল ১০টা থেকে ১টার মধ্যে কখন কেউ টের পায়নি, মিনহাজ ঘর থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে দাদার বাড়ির পেছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। 

খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ছুটে আসেন। আদরের সন্তানকে হারিয়ে বাবা-মার আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে সাউদপাড়া কবরস্থানে মিনহাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজন ও এলাকার শত শত মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

শিশুটির এমন অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয়রা। একইসাথে পুকুর-ডোবা-জলাশয়ের পাশে শিশুদের প্রতি আরও নজর রাখার আহ্বান জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ