মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ব-াল্যবিয়ে বন্ধ করল প্রশাসন
মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে বিয়ের আয়োজন চলছিল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর। খবর পেয়ে সেখানে যায় প্রশাসন ও পুলিশ। পরে তাদের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় বিয়ের আয়োজন।
মোঃ আঃ কুদ্দুস, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ব-াল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলছিল। বিষয়টি জানতে পেরে মনোহরদী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাঁদের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ব-াল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে বোঝানো হয়। ভবিষ্যতে এমন আয়োজন না করার জন্য তাঁদের সতর্ক করা হয়।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, একটি শি-শুর পড়াশোনা ও ভবিষ্যৎ যেন ব-াল্যবিবাহের কারণে থেমে না যায়, সে জন্য পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে।
স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, প্রশাসনের উদ্যোগের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সম্মিলিত ভূমিকা থাকলে এলাকায় ব-াল্যবিবাহ প্রতিরোধ আরও কার্যকর হবে।