তাজা খবর
বিজ্ঞাপন

দাউদকান্দিতে বিপুল মা-দক ও ভারতীয় ওষুধসহ ১২ জন গ্রেফতার

Desk Editor ৯ দিন আগে | ০৫:০০ PM

দাউদকান্দিতে বিপুল মা-দক ও ভারতীয় ওষুধসহ ১২ জন গ্রেফতার

 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

 

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মা-দক, ভারতীয় নিষিদ্ধ ওষুধ এবং পরোয়ানাভূক্ত আসামিসহ সর্বমোট ১২ জনকে গ্রেফতার করেছে। এ সময় আসামীদের কাছ থেকে ১২০ কেজি গা-ঁজা এবং ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় বোতলজাত কোরাজু ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, অভিযানে ১২০ কেজি গা-ঁজাসহ নীলফামারীর মোঃ তরিকুল ইসলাম রাজন ও সিলেটের মোঃ ফরহাদ আহম্মদকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় কোরাজু ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় কুমিল্লার সঞ্জিত দেব, বাবুল দেবনাথ এবং বরিশালের সুমনকে।

 

এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন শেখ রাসেল শি-শু কিশোর পরিষদ দাউদকান্দি পৌর শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মা-দক মামলায় গ্রেফতার করা হয় বুড়িচংয়ের সুমন মিয়াকে। পাশাপাশি বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত আসামি মোঃ জসিম উদ্দিন, মোঃ রানা সিকদার, মোঃ মোক্তার ও বাবুকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

 

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মা-দকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বিজ্ঞাপন

আবু কোরাইশ আপেল

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ