তাজা খবর
বিজ্ঞাপন

নেপালের বন্যা-ভূমিধসে ত্রাণে ১২ কোটি ৩০ লাখ টাকা দিচ্ছে বাংলাদেশ

Desk Editor ৮ দিন আগে | ০৮:৫৫ PM

 

নেপালের বন্যা-ভূমিধসে ত্রাণে ১২ কোটি ৩০ লাখ টাকা দিচ্ছে বাংলাদেশ

 

 

বিজ্ঞাপন

 

উত্তর নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নয়, বরং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাক্ষরিত একটি চিঠি হস্তান্তরের সময় এ তথ্য জানান। চিঠিটি নেপালের প্রধানমন্ত্রী ব-ালেন্দ্র শাহের উদ্দেশে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এছাড়া, নেপালের ভয়াবহ এই দুর্যোগে শোক জানিয়ে গত ২৭ আগস্ট ২০২৬ বাংলাদেশ জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ