স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:
নানা আয়োজনের মধ্যদিয়ে পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের কেন্দ্রীয় দূর্গা মন্দির চত্বর থেকে পঞ্চগড়ের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
এতে পঞ্চগড় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সস্পাদক মধুসুদন বণিক রনি, পঞ্চগড় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রেমাশীষ কুমার রায়, পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দূর্গামন্দিরের সভাপতি বাবু প্রদীপ কুমার ঘোষসহ সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠনসহ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা অংশ নেন।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়ের কেন্দ্রীয় দূর্গা মন্দিরে গিয়ে শেষ হয়।
পরে কেন্দ্রীয় দূর্গা মন্দিরে আলোচনা সভা অনুস্ঠিত হয়।