তাজা খবর
বিজ্ঞাপন

লামায় মঙ্গল শোভাযাত্রা, বর্ণাঢ্য র‍্যালি, সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী পালিত

খবর টিভি ডেস্ক ৬ দিন আগে | ০৭:৫৩ PM

লামায় মঙ্গল শোভাযাত্রা, বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী পালিত।

 

নজরুল ইসলাম, লামা, বান্দর বান।

 

বিজ্ঞাপন

বান্দরবানের লামায় মঙ্গল শোভাযাত্রা, বর্ণাঢ্য র‍্যালি, পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে লামা পৌর শহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য মহাশোভাযাত্রার। লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শঙ্খধ্বনি, কীর্তন ও ধর্মীয় জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

বিজ্ঞাপন

 

শোভাযাত্রায় বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শি-শু-কিশোর ও ভক্ত-পূজারি অংশ নেন। মঙ্গল শোভাযাত্রাটি লামা বাজার এলাকা, বাস টার্মিনালসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তদের মধ্যে ছিল উৎসবের আমেজ ও আনন্দ-উচ্ছ্বাস।

 

বিজ্ঞাপন

বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আমির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ আবু তাহের, লামা হরি মন্দির কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিধান দাশ, সাংগঠনিক সম্পাদক গোপন চৌধুরী, কোষাধ্যক্ষ গোপন চৌধুরী, লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন পরিচালনা কমিটির সভাপতি ও লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাসু কান্তি দাশ, সহ-সভাপতি অলক চৌধুরী, অর্থ সম্পাদক বাসু কর্মকার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি টিকলু দাশ, সাধারণ সম্পাদক যীশু দাশ, অর্থ সম্পাদক রাহুল দাশসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

 

জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে পূজা-অর্চনা ছাড়াও ধর্মীয় আলোচনা সভা, গীতাপাঠ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনে বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও ভক্তরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

 

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন ও শিষ্টের লালন এবং অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দ্বাপর যুগে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে তাঁর জন্ম হয়েছিল বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।

 

বিজ্ঞাপন

সেই মহাপুণ্য তিথিকে স্মরণ করে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী পালন করে থাকেন। লামাতেও দিন-টি ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ