তাজা খবর
বিজ্ঞাপন

মা’দক-স’ন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে আলমগীরের গণসংযোগ

Md. Mohashin Hossain Chandpur ৬ দিন আগে | ১০:১৮ PM

মা-দক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি সুন্দর ও শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ার প্রত্যয়ে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর তরপুরচন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন খান।

শুক্রবার বিকেলে তিনি ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে তাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। মোহাম্মদ আলমগীর হোসেন খান মোহাম্মদ সিডু খানের পুত্র। তিনি বর্তমানে ৭ নম্বর তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

গণসংযোগকালে আলমগীর হোসেন খান বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তরুণ সমাজকে মা-দক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিন তিনি ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি, মিজী বাড়ি, খান বাড়ি ও তালুকদার বাড়িসহ বিভিন্ন বাড়িতে গিয়ে এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ