তাজা খবর
বিজ্ঞাপন

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়

Desk Editor ৬ দিন আগে | ০৩:৩৬ PM

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়

 

আবু কোরাইশ আপেল।

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

বিজ্ঞাপন

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বন্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার রক্ষায় দুর্বৃত্তদের হাত ভেঙে দেওয়া হবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকায় ১১ দলীয় জোটের চট্টগ্রামমুখী লংমার্চ উপলক্ষ্যে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যমান নানা নাগরিক ভোগান্তির চিত্র তুলে ধরে জামায়াত আমির বলেন, “বর্তমানে চাঁদাবাজদের অপতৎপরতায় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি দুর্নীতিবাজদের কারণে দেশের মানুষের ন্যায্য অধিকার লুণ্ঠিত হচ্ছে। বিদ্যুৎ, পানি ও গ্যাসের তীব্র সংকট থাকা সত্ত্বেও জনগণকে ভূতুড়ে এবং নিয়মিত বিল পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে।” সাধারণ মানুষকে এ ধরনের হয়র-ানি থেকে বিরত রাখতে তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

বিজ্ঞাপন

১৮ কোটি মানুষের দাবির প্রতি সংহতি প্রকাশ করে ডা. শফিকুর রহমান আরও বলেন, “জনগণের স্বার্থ ও অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম ভালো হবে না। অধিকার আদায়ের না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আমরা রাজপথে ঐক্যবদ্ধ থেকে দাবি আদায় করেই ঘরে ফিরব।”

পথসভাটি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। হাজারো সমর্থকের মিছিল ও স্লোগানে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংক্ষিপ্ত সভা শেষে লংমার্চের গাড়ি বহরটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ