তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়-াবা সহ ৩ জন  বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার-৭ 

Desk Editor ৭ দিন আগে | ০৩:৪০ PM

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়-াবা সহ ৩ জন 

বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার-৭ 

 

সেলিম মাহবুব, ছাতকঃ

বিজ্ঞাপন

ছাতক থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়-াবা ট্যাবলেট সহ ১ জন আসামী, ৩০ পিস ইয়-াবা ট্যাবলেট সহ ২ জন আসামী, নিয়মিত মামলার ১জন আসামী, জিআর ওয়ারেন্টভূক্ত ২জন আসামী, সিআর ওয়ারেন্টভূক্ত ১ জন আসামী সহ মোট ৭জন আসামী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয় ।

 

ছাতক থানার মামলা নং-১০( ০৯) ২০২৬, ধারা-মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০ (ক)/৪১ এর ৩০ (ত্রিশ) পিস ইয়-াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আসামী

বিজ্ঞাপন

পৌরসভার বাগবাড়ি মহল্লার (ভাড়াটে) জয়নাল মিয়ার পুত্র আলা উদ্দিন (২৩), বাগবাড়ি-ছাতক রেলওয়ের পরিত্যক্ত হাসপাতালের বাসিন্দা, হোসেন আলীর ছেলে শরীফ আহমদ (৩৪)- কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

 

ছাতক থানার মামলা নং-১১ (০৯ ) ২০২৬, ধারা- মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০(ক)এর এজাহার নামীয় (পচিশ) ২৫ পিস ইয়-াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আসামী পৌরসভার বাগবাড়ি মহল্লার (টিলাবাড়ির ভাড়াটে) মোখলেস মিয়ার পুত্র সাঈদী ইসলাম হৃদয় (৩০)-কে পুলিশ গ্রেফতার করে।

বিজ্ঞাপন

 

মামলা নং-০৩ (০৯) ২০২৬ এর এজাহার নামীয় আসামী নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মৌর আলী প্রকাশ মৌরালী (৬৪), পারিবারিক জারী- ০৮/২১ (ছাতক) মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী গোবিন্দগঞ্জ

সৈদেরগাও ইউনিয়নের চাকল পাড়া গ্রামের মো. ওয়াহেদ আলীর পুত্র শামসুদ্দীন (৩০), জিআর-১৭৯/২৬ (ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী পৌরসভার মন্ডলীভোগ মহল্লার মো. ফারুক মিয়ার পুত্র মোঃ কয়েস মিয়া (২৫) এবং জিআর- ৩১৩/১৮ (ছাতক) মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গোবিন্দগঞ্জ

বিজ্ঞাপন

-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত কৃষ্ণ রবিদাসের পুত্র বীরবল রবিদাস (৪০)-কে থানা পুলিশ গ্রেফতার করে

আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 

বিজ্ঞাপন

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ধৃত ৭ আসামী-কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেছে। ##

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ