তাজা খবর
বিজ্ঞাপন

চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন*

Desk Editor ৬ দিন আগে | ০৯:২৪ PM

*চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন*

 

মোঃ কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি, চাঁদপুর সদর চাঁদপুর।

 

বিজ্ঞাপন

চাঁদপুরে চাঁন্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাবলম্বীকরণ সহায়তা ও মা-দকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) চাঁন্দ্রা বাজার নূরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তিন-টি পরিবারের মাঝে ৬টি ছাগল, একটি অটোরিকশা, একটি অটোভ্যান, একটি পানের দোকান ও একটি সেলাই মেশিন সহায়তা হিসেবে প্রদান করা হয়। এসব সহায়তার মাধ্যমে অসহায় পরিবারগুলোর কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন. জামিউল হিকমা, মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, এটিএম মোস্তফা হামিদী ও মোহাম্মদ আওলাদ হোসেন। প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন খান এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মাওঃ ছালাউদ্দিন চাঁদপুরী।

 

সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহজালাল পাটোয়ারী। এ সময় উপদেষ্টা মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী, মোহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারী, মফিজুল ইসলাম, শেখ নুর আলম জমাদ্দার, মনিরুল ইসলাম ও সুমন পাটোয়ারীসহ সংগঠনের প্রতিষ্ঠাতা, দাতা ও স্থায়ী সদস্য এবং এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে চাঁন্দ্রা হাই ইস্কুলের মাঠ সংস্কার করা হবে বলে আশ্বাস প্রদান

বিজ্ঞাপন

 

বক্তারা সংগঠনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ