তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে বাড়ছে লটকনের চাষ : আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষকরা

Abdur Rahim Panchagarh Sadar ১৩ দিন আগে | ০৭:৪৫ PM

আব্দুর রহিম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে ভিটামিন সি-সমৃদ্ধ লটকনের চাষ। পঞ্চগড় সদর উপজেলাসহ বিভিন্ন এলাকার কৃষকরা আগ্রহী হচ্ছেন লটকন চাষে। লটকন ফলটির চাষাবাদে তেমন খরচ নেই। তাই অল্পতেই লাভবান হচ্ছেন কৃষকরা।

এ বছর পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে লটকনের চাষবাদ করেছেন কৃষকরা। ভাল ফলন এবং দাম পাওয়ায় এই লটকন ফলের আবাদ প্রতি বছরই বাড়ছে। 

বিজ্ঞাপন

পঞ্চগড় জেলার অভ্যন্তরীন চাহিদা মিটিয়ে এসব লটকন ফল রপ্তানী করা হচ্ছে অন্যান্য জেলাতেও। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা।

ফল ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের গাছ থেকে লটকন সংগ্রহ করছেন। অনেক ব্যবসায়ী চুক্তিতে কিনে নেন বাগান ও গাছের ফল। পরে গাছ থেকে পেড়ে তা প্যাকেট জাত করে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বিক্রি করে থাকেন।

পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার মো: আসাদুন্নবী জানান, পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে লটকনের চাষবাদ করা হয়েছে। লটকন ফল একটি লাভজনক ফসল হওয়ায় অনেক কৃষক সুপারীর বাগান ও চা-বাগানের সাথে সাথি ফসল হিসেবে লটকনের চাষবাদ করেছে। সুস্বাদু লটকন ফল হওয়ায় এর চাহিদা ও বেশী। কৃষকরা লটকন ফল বিক্রী করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ