তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকের মোগলপাড়ায় একই পরিবারের দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নি-হত-১, আহত-১

Desk Editor ৫ দিন আগে | ০৬:৪৩ PM

ছাতকের মোগলপাড়ায় একই পরিবারের দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নি-হত-১, আহত-১

 

সেলিম মাহবুব, ছাতক:

ছাতক পৌরসভার মোগলপাড়ায় ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শি-শু আপন দুই ভাই গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত-্যু হয়েছে এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

 

জানা গেছে, রবিবার (৬ সেপ্টেম্বর) ছাতক পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোগলপাড়া মহল্লায় একটি ভাড়া বাসায় ৫ বছর বয়সী ছোট ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসে ৭ বছর বয়সী বড় ভাই। এ সময় বড় ভাইও বিদ্যুৎস্পৃ”ষ্ট হয়।

 

বিজ্ঞাপন

পরে পরিবারের লোকজন দুজনকে দ্রুত ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃ’ত ঘো’ষণা করেন। অপর শি-শুকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. নুসরাত আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনকে হাসপাতালে নিয়ে আসার পর একজনকে আগেই মৃত পাওয়া যায়।

বিজ্ঞাপন

 

অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিষ্পাপ দুই শি-শুর এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ