মনোহরদীতে,ইয়-াবা সেবন করে উশৃঙ্খল আচরণে যুবকের ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন এসিল্যান্ড সজীব মিয়া,
মোঃ তাজুল ইসলাম বাদল
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুরিয়া ইউনিয়নের চক বগাদী এলাকায় ইয়-াবা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে মোঃ সিফাত ভূঁইয়া নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে চক বগাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) ধারা অনুযায়ী তাকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে সিফাত ভূঁইয়ার কাছ থেকে ১টি ইয়-াবা ট্যাবলেট ও ইয়-াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত সিফাত ভূঁইয়া চক বগাদী, মনোহরদী, নরসিংদীর বাসিন্দা।
মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া বলেন, “মা-দক নির্মূলে এ অভিযান চলমান থাকবে।
এসময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মা-দকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।