তাজা খবর
বিজ্ঞাপন

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন

Desk Editor ১ দিন আগে | ১১:৫৮ AM

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন

 

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের সভা, সেমিনার, প্রশিক্ষণসহ বিভিন্ন অভ্যন্তরীণ কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার লক্ষ্যে এ মেমোরিয়াল হলটি উদ্বোধন করা হয়।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মেমোরিয়াল হলটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সোলায়মান আহমেদ, ডাঃ ফরহাদ উদ্দিন এবং লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।

 

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র নার্স উম্মে সালমা খানম এবং লামায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসাসেবার পাশাপাশি নিয়মিত সভা, সেমিনার, প্রশিক্ষণ ও অভ্যন্তরীণ সমন্বয় কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন মেমোরিয়াল হলটি এসব কার্যক্রম পরিচালনায় হাসপাতাল কর্তৃপক্ষের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অত্র হাসপাতালের সভা-সেমিনার করার জন্য এই হলটি খুবই ভালো ও সুন্দর হবে। তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

বিজ্ঞাপন

সিনিয়র নার্স উম্মে সালমা খানম বলেন, আজকের এই ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন হওয়ায় হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রম সুন্দর হবে। নতুন হলটি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

প্রধান অতিথি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম তাঁর বক্তব্যে হাসপাতালের সেবার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সাংবাদিক ভাইয়েরা গঠনমূলক সমালোচনা করবেন। হাসপাতালের সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার বিষয়গুলো সাংবাদিকরা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে সেবার মানোন্নয়নে তা সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

বিজ্ঞাপন

হাসপাতালের গুরুত্বপূর্ণ সেবা অ্যাম্বুলেন্স প্রসঙ্গে ডাঃ গোলাম মোস্তফা নাদিম বলেন, আমি অ্যাম্বুলেন্স সেবা চালু করার বিষয়ে বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ করেছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

তিনি আরও জানান, রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হাসপাতালের বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার এবং প্রয়োজনীয় সীমাবদ্ধতা দূর করার বিষয়ে সংশ্লিষ্ট পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

 

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে হাসপাতালের অবকাঠামো ও অভ্যন্তরীণ কার্যক্রমের উন্নয়নের পাশাপাশি জরুরি সেবাগুলো আরও কার্যকর করার বিষয়টি স্থানীয়দের কাছেও গুরুত্বপূর্ণ।

 

বিজ্ঞাপন

ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালের নিয়মিত সভা, সেমিনার, প্রশিক্ষণ ও অন্যান্য অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্দিষ্ট স্থান যুক্ত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে হাসপাতালের প্রশাসনিক ও পেশাগত কার্যক্রম আরও গোছানোভাবে পরিচালনা করা সম্ভব হবে।

 

অনুষ্ঠান শেষে হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ