তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুর লঞ্চঘাটে ২ কেজি গা-ঁজা উদ্ধার, মা-ছেলে গ্রে’প্তার

Md. Mohashin Hossain Chandpur 2 hours আগে | ০৫:০১ PM

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গা-ঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার লাকসাম থানার মিশ্রি গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. আব্দুল করিম (২৮) এবং তার মা রাহিমা বেগম (৫০)। তারা সম্পর্কে মা ও ছেলে।

পুলিশ জানায়, এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্ল-াশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২ কেজি গা-ঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গা-ঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, জব্দ করা গা-ঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। একই সঙ্গে এ মা-দক চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

চাঁদপুর সদর নৌ থানা পুলিশ জানিয়েছে, মা-দকের অবৈধ পরিবহন ও সরবরাহের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মা-দকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও আইনগত কার্যক্রম চলবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ