মতিঝিল থেকে উদ্ধার হলো শক্তিশালী আইইডি বিস্ফোরক
আজ সন্ধ্যায় ঢাকার মতিঝিল মেট্রোরেল স্টেশনের কাছ থেকে একটি ছাতার ভেতরে লুকিয়ে রাখা হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস (Improvised Explosive Device–IED) উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির থেকে ইসকনের ফিরতি রথযাত্রা যাওয়ার কিছুক্ষণ পর একটি ছাতার মধ্যে বো-মা সদৃশ বস্তু দেখতে পান এলাকাবাসী।

পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি পরীক্ষা করে নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা এই বিস্ফোরকটি সেখানে রেখেছিল এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।