তাজা খবর
বিজ্ঞাপন

লামায় ‘হিল গ্র্যাজুয়েট প্রেসক্লাবের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু

Desk Editor 1 hour আগে | ০৮:৩০ PM

লামায় ‘হিল গ্র্যাজুয়েট প্রেসক্লাবের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু

 

নজরুল ইসলাম, লামা (বান্দরবান)

 

বিজ্ঞাপন

 

বান্দরবানের লামা উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হিল গ্র্যাজুয়েট প্রেসক্লাব’। ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লামা পৌরসভার লামা বাজারের মৌচাক গলিতে ছিদ্দিকুল আলম ডনের ভবনে সংগঠন-টির কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রেসক্লাবটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাজমুল হাসান, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, লামা উপজেলার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামালুদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম এবং উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা ইব্রাহিম সাদেকী।

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিল গ্র্যাজুয়েট প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আদহাম বিন ইব্রাহীম। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল্লাহসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৬ সালের জন্য হিল গ্র্যাজুয়েট প্রেসক্লাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবদুল করিম। সিনিয়র সহ-সভাপতি মো. আদহাম বিন ইব্রাহীম, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, অর্থ সম্পাদক ইঞ্জি. মারুফ জোয়ার্দার, সহ-অর্থ সম্পাদক রেজাউল ইসলাম এবং দপ্তর সম্পাদক এহসানুল হক।

বিজ্ঞাপন

কমিটিতে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন পেশাজীবী ও শিক্ষিত ব্যক্তিদের সদস্য ও উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। সংগঠনের সঙ্গে যুক্তদের শিক্ষাগত যোগ্যতার মধ্যেও বৈচিত্র্য রয়েছে—বিএ, এমএ, এলএলবি, বিবিএ, এমবিএসহ বিভিন্ন উচ্চশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা কমিটিতে রয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা, সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরা এবং মানুষের অধিকার ও প্রত্যাশার কথা গণমাধ্যমে তুলে ধরাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, ‘হিল গ্র্যাজুয়েট প্রেসক্লাব’ লামা, আলীকদমসহ পার্বত্য এলাকার গণমাধ্যম অঙ্গনে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বাড়াতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে নতুন এ সংগঠন-টি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করায় উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংগঠনের সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ