শেরপুর সদর উপজেলার খ-ুনুয়া চরপাড়া গ্রামের হতদরিদ্র দম্পতি সাজু শেখ ও নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে শারীরিক অক্ষমতা ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছিলেন।
বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্নার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ওই দম্পতির খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি শেরপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা কে অসহায় দম্পতির পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন।
তাঁর নির্দেশনা অনুযায়ী আজ রবিবার ১৩ এপ্রিল দুপুর দেড়টার সময়, শেরপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আতাহারুল ইসলাম আতা সহ যুবদলের নেতৃবৃন্দ খ-ুনুয়া চরপাড়া গ্রামের ওই অসহায় দম্পতির বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পাশে দাঁড়ান।
এ সময় তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।