মনোহরদীতে গা-ঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ১০ মাসের কারাদণ্ড
মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে মা-দকবিরোধী অভিযানে গা-ঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে সুমন আহম্মেদ নামে এক ব্যক্তিকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুমন আহম্মেদকে গা-ঁজা সেবন করে উশৃঙ্খল আচরণরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক পুরিয়া গা-ঁজা জব্দ করা হয়।
পরে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সজিব মিয়া।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা-দক নির্মূল ও মা-দকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।