তাজা খবর
বিজ্ঞাপন

লামায় থানা ও ট্রাফিক পুলিশের যৌথ বিশেষ অভিযান

Desk Editor 33 minutes আগে | ০৭:৩২ PM

লামায় থানা ও ট্রাফিক পুলিশের যৌথ বিশেষ অভিযান

লামা প্রতিনিধি:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সারা দেশের ন্যায় বান্দরবানের লামায় বিশেষ অভিযান পরিচালনা করেছে লামা থানা ও ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লামা পৌরসভার লাইনঝিরি ত্রি-রাস্তার মাথায় লামা থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই নওফেল হাসান, এসআই সালাহ উদ্দিন, এসআই শাকিল আহমেদ, এসআই রাজীব বিশ্বাসসহ থানার সঙ্গীয় ফোর্স।

বিজ্ঞাপন

এছাড়া লামা ট্রাফিক পুলিশের ট্রাফিক সার্জেন্ট গোবিন্দ চন্দ্র দাশ, ট্রাফিক এসআই খায়রুল আহমেদসহ ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানকালে লাইনঝিরি ত্রি-রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্ল-াশি করা হয়। এর মধ্যে মোটরসাইকেল, সিএনজি, মাহিন্দ্র, বাস, পর্যটকবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন ছিল।

এ সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। পাশাপাশি যানবাহনে মা-দক বা অন্য কোনো অবৈধ সামগ্রী রয়েছে কি না, তা তল্ল-াশি করে দেখা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ, মা-দক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন প্রবেশপথে এ ধরনের তল্ল-াশি ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চালক ও সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ