আব্দুর রহিম,জেলা প্রতিনিধি,পঞ্চগড় :
পঞ্চগড়: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অসহায় মেধাবী শিক্ষার্থী, দরিদ্র, দুস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
শনিবার (১১ জুলাই) সকালে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে দোওয়া মাহফিল ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: তোহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার মো: আবু সাইম, পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
এ সময় বক্তারা বলেন,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে উপকারভোগীদের মাঝে অতিথিরা অসহায় মেধাবী শিক্ষার্থী, দরিদ্র, দুস্থ ও স্বাস্থ্যকর্মীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।